
আরামবাগ , ১৪ সেপ্টেম্বর (হি.স.) : রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং পরিকাঠামোগত অগ্রগতি নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। মহাবিদ্যালয়ের অধ্যক্ষের উপস্থিতিতে এই বৈঠকে অংশ নেন পুড়শুড়ার বিধায়ক তথা কলেজের পরিচালন কমিটির সভাপতি বিমান ঘোষ।
বৈঠকে কলেজের বর্তমান পরিকাঠামো, পঠনপাঠনের পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে বিশদ আলোচনা হয়। পাশাপাশি মহাবিদ্যালয়ের মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিধায়ক বিমান ঘোষ জানান, শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণই তাঁদের কাছে সর্বাগ্রে। একটি উন্নত, আধুনিক ও গুণমানসম্পন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে আগামী দিনে একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হবে। শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি ক্যাম্পাসের পরিকাঠামোগত রূপান্তরেও বিশেষ জোর দেওয়া হবে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA