পুজোর আগে বিদ্যুৎ পরিষেবা নিয়ে পর্যালোচনা বৈঠক, ৩৫০০ মোবাইল ভ্যান প্রস্তুত
সল্টলেক, ১৪ সেপ্টেম্বর (হি.স.):- দুর্গাপুজোর আগে বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠু রাখতে সোমবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে প্রাক-পুজো পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন WBPDCL-এর সিএমডি পিবি সেলিম, বিদ্যুৎ দফতরের প্রধান
সাংবাদিক বৈঠক


সল্টলেক, ১৪ সেপ্টেম্বর (হি.স.):- দুর্গাপুজোর আগে বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠু রাখতে সোমবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে প্রাক-পুজো পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন WBPDCL-এর সিএমডি পিবি সেলিম, বিদ্যুৎ দফতরের প্রধান সচিব শান্তনু বসু এবং CSCE-এর সিএমডি বিনীত সিক্কা।

মন্ত্রী জানান, পুজোর দিনগুলিতে যাতে বিদ্যুৎ পরিষেবায় কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি ও পর্যালোচনা বৈঠক করা হয়েছে। গত বছর পুজো কমিটিগুলির জন্য অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ছিল ৫৭ হাজার। এ বছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৬০ হাজার হয়েছে। পুজো কমিটিগুলিকে বিনা শুল্কে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই অনুযায়ী প্রতিটি পুজো কমিটির কাছে তাদের প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, আগামী এক-দুই মাসের মধ্যে পরিষেবার যেখানে ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে মেরামত করা হবে। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মণ্ডপে কোনও সমস্যা হলে কন্ট্রোল রুমে ফোন করলেই মোবাইল ভ্যান পৌঁছে যাবে। পরিষেবার জন্য WBSEDCL-এর ৩৫০০টি মোবাইল ভ্যান প্রস্তুত থাকবে। কন্ট্রোল রুমের নম্বর ৯৮৩১০৭৯৬৬৬ এবং ৯৮৩১০৮৩৭০০। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলাতেও প্রস্তুতি রাখা হচ্ছে বলে জানান মন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande