২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন মাশুলহীন, জানালো কেন্দ্র
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ইউপিআইয়ে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও মাশুল দিতে হবে না। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউপিআই ও রুপে ডেবিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে প্রেরক বা গ্রাহক—কা
২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন মাশুলহীন


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ইউপিআইয়ে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও মাশুল দিতে হবে না। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউপিআই ও রুপে ডেবিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে প্রেরক বা গ্রাহক—কারও থেকেই মাশুল নেওয়া যাবে না বলে ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা সংক্রান্ত সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে মাশুলের বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস লেনদেনের ক্ষেত্রে ২ হাজার টাকা পর্যন্ত কোনরকম চার্জ ধার্য করতে পারবে না। সোমবার এই মর্মে এক গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে জানানো হয়েছে, রুপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও ২ হাজার টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া যাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande