শিশুদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার, বিবৃতি মেটা-র
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): শিশুদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে মেটা। মঙ্গলবার মেটার মুখপাত্র জানিয়েছেন, মেটা প্ল্যাটফর্মে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহ
বিবৃতি মেটা-র


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): শিশুদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে মেটা। মঙ্গলবার মেটার মুখপাত্র জানিয়েছেন, মেটা প্ল্যাটফর্মে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আমরা সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ক্ষতিকর কর্মকাণ্ড মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও জোরদার করতে, মেটা এখন শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো সরাসরি ‘ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ দ্বারা পরিচালিত সাইবারক্রাইম পোর্টালে রিপোর্ট করবে।

সরকারি সূত্রের খবর, মেটা শিশু-যৌন নির্যাতনের ঘটনাগুলি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর বিষয়ে সম্মত হয়েছে। ক্ষতিকর তথ্য রোধে ভারত সরকার ক্রমাগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিশুদের অনলাইন নিরাপত্তা একটি মৌলিক নীতি এবং এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না। মেটা শিশু-সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি যথাযথ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর বিষয়ে রাজি হয়েছে। শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলোকে নিরাপদ করে তোলার পথে এটি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র; এ ক্ষেত্রে আরও অনেক কিছু করা প্রয়োজন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande