
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): গোঘাটের বেঙ্গাই গঙ্গাধর কোল স্টোরেজের আলু ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত হল গণেশ আরাধনা। মঙ্গলবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই পুজো। ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গঙ্গাধর কোল স্টোরেজের অন্যতম কর্ণধার সুশীল ঘোষ।
গণেশ পুজোকে ঘিরে এদিন সকাল থেকেই বেঙ্গাই এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। আলু ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজনের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয় পুজোমণ্ডপ ও সংলগ্ন এলাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সকলের মঙ্গল কামনায় এই গণেশ আরাধনার আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে দিনভর নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA