গুরুগ্রাম দুর্ঘটনায় অভিযুক্ত কল্যাণ গ্রেফতার
গুরুগাম, ১৫ সেপ্টেম্বর (হি.স.): গুরুগ্রাম গল্ফ কোর্স দুর্ঘটনা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কল্যাণ বাইনসলাকে গ্রেফতার করা হয়েছে। গুরুগ্রামের রাস্তায় তরুণী বাইকার সিয়াকে ধাক্কা দ
গুরুগ্রাম দুর্ঘটনায় অভিযুক্ত কল্যাণ গ্রেফতার


গুরুগাম, ১৫ সেপ্টেম্বর (হি.স.): গুরুগ্রাম গল্ফ কোর্স দুর্ঘটনা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কল্যাণ বাইনসলাকে গ্রেফতার করা হয়েছে। গুরুগ্রামের রাস্তায় তরুণী বাইকার সিয়াকে ধাক্কা দেওয়ার ঘটনায় অভিযুক্ত কল্যাণকে মঙ্গলবার সকালে রাজস্থান থেকে পাকড়াও করেছে গুরুগ্রাম পুলিশ।

প্রথমে বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং জখম করার অভিযোগে এফআইআর রুজু করে কল্যাণের খোঁজ শুরু করেছিল পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাও যুক্ত করা হয়। উল্লেখ্য, রবিবার এক দল বাইকারের সঙ্গে ‘এপ্রিলিয়া আরএস ৪৫৭’ স্পোর্টস বাইক চালিয়ে গল্ফ কোর্স রোড দিয়ে যাচ্ছিলেন তরুণী বাইকার। তখন হঠাৎই একটি সাদা সেডান তাঁকে অনুসরণ করতে শুরু করে। সিয়া চালককে সাবধান করলেও তিনি শোনেননি। এর পর হঠাৎই গাড়ির চালক ধাক্কা মারেন সিয়ার বাইকে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক-সহ পড়ে যান তিনি। ছিটকে পড়েন মাঝরাস্তায়। ধাক্কার অভিঘাতে গাড়িটি অনেক দূরে ছিটকে যায়। অন্য দিকে, গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল থেকে পালান অভিযুক্ত চালক কল্যাণ। সিয়ার বাইকে লাগানো ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনাটি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande