অঙ্কুর হাসপাতালের পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক বিষয়ে নজর প্রশাসনের
হুগলি , ১৫ সেপ্টেম্বর (হি.স.): অঙ্কুর হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। চন্দননগরের মহকুমাশাসক এবং ভদ্রেশ্বর পুরসভার নির্বাহী আধিকারিকের উপস্থিতিতে মঙ্গলবার বৈঠকে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারি
বৈঠকে বিধায়ক দীপাঞ্জন গুহ


হুগলি , ১৫ সেপ্টেম্বর (হি.স.): অঙ্কুর হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। চন্দননগরের মহকুমাশাসক এবং ভদ্রেশ্বর পুরসভার নির্বাহী আধিকারিকের উপস্থিতিতে মঙ্গলবার বৈঠকে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশিত বিষয়গুলিকে সামনে রেখে বৈঠকে হাসপাতালের স্যানিটেশন ব্যবস্থা, অটোক্লেভ রেজিস্টার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, অসন্তোষজনক সোয়াব পরীক্ষার রিপোর্ট এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নিবন্ধন না থাকা নার্সদের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

হাসপাতালের পরিষেবায় কোনও ধরনের গাফিলতি যাতে না থাকে এবং রোগীরা নিরাপদ ও উন্নত চিকিৎসা পরিষেবা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। আলোচিত বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাধারণ মানুষের স্বার্থে অঙ্কুর হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত ও নিরাপদ করে তোলার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande