প্রথমবার কলেজে সুমনা সরকার, প্রেসিডেন্ট হিসেবে পেলেন আন্তরিক সংবর্ধনা
আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): মগরা শ্রীগোপাল ব্যানার্জি কলেজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথমবার কলেজে গেলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সুমনা সরকার। তাঁকে ঘিরে এদিন কলেজে আয়োজিত হয় আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান। কলেজের শিক্ষক-শিক্
প্রথমবার কলেজে সুমনা সরকার, প্রেসিডেন্ট হিসেবে পেলেন আন্তরিক সংবর্ধনা


আরামবাগ , ১৫ সেপ্টেম্বর (হি.স.): মগরা শ্রীগোপাল ব্যানার্জি কলেজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথমবার কলেজে গেলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সুমনা সরকার। তাঁকে ঘিরে এদিন কলেজে আয়োজিত হয় আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান। কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং ছাত্রছাত্রীরা তাঁকে সম্মান ও ভালোবাসায় সংবর্ধিত করেন।

কলেজে পৌঁছে শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন সুমনা সরকার। সংবর্ধনা পেয়ে তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কলেজের প্রেসিডেন্ট হিসেবে পাওয়া এই সম্মান ও ভালোবাসা আগামী দিনে কলেজের উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে।

পাশাপাশি ছাত্রছাত্রীদের পাশে থেকে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রেও আরও সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। কলেজের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ করার বার্তাও দেন সুমনা সরকার।

দীর্ঘদিন পর প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার কলেজে তাঁর উপস্থিতিকে ঘিরে শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande