যাত্রী পরিষেবায় জোর, কলকাতা বিমানবন্দরে শুরু ২৪ দিনের - ‘যাত্রী সেবা অভিযান’
কলকাতা ১৬ সেপ্টেম্বর (হি. স.) : যাত্রী পরিষেবার মান আরও উন্নত করতে কলকাতা বিমানবন্দরে শুরু হতে চলেছে ২৪ দিনের ‘যাত্রী সেবা অভিযান - ২০২৬’। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।
কলকাতা বিমানবন্দরে


কলকাতা ১৬ সেপ্টেম্বর (হি. স.) : যাত্রী পরিষেবার মান আরও উন্নত করতে কলকাতা বিমানবন্দরে শুরু হতে চলেছে ২৪ দিনের ‘যাত্রী সেবা অভিযান - ২০২৬’। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। বুধবার এক সাংবাদিক বৈঠকে অভিযানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিংহ এই প্রসঙ্গে জানিয়েছেন যে, - যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন, স্বচ্ছন্দ ও অন্তর্ভুক্তিমূলক পরিষেবা দেওয়া অভিযানের মূল লক্ষ্য। পরিষ্কার -পরিচ্ছন্নতা, প্রবীণ ও বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের সুবিধা, যাত্রী তথ্য, নিরাপত্তা, পানীয় জল, ডিজিটাল পরিষেবা, অভিযোগ নিষ্পত্তি এবং পরিবেশবান্ধব পরিকাঠামোর মতো একাধিক বিষয়ে জোর দেওয়া হবে।

একটানা অভিযানের ২৪ দিনেই প্রতিদিন থাকবে আলাদা থিম। তার মধ্যে রয়েছে পার্কিং ও যাতায়াত ব্যবস্থা, বসার পর্যাপ্ত জায়গা, পথনির্দেশ, লাগেজ পরিষেবা, নিরাপত্তা সহায়তা, মহিলা ও শিশু-বান্ধব পরিষেবা, চিকিৎসা ও জরুরি প্রস্তুতি এবং কর্মীদের আচরণগত উৎকর্ষ। প্রথম বার বিমানযাত্রা করা যাত্রীদের সহায়তার পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকে বিমান বন্দরের পরিষেবায় তুলে ধরার উদ্যোগও যথারীতি বহাল থাকছে। আগামী ১০ অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে পরিষেবার মূল্যায়ন, সাফল্যের স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande