
সম্ভল, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভল জেলার বহজোই থানার পুলিশ ১২ বছর ধরে পলাতক থাকা এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।উল্লেখ্য, তার খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।বুধবার পুলিশ সুপার বিকাশ চন্দ্র ত্রিপাঠী জানান, ধৃতের নাম বনওয়ারি। সে সম্ভল জেলার মউ কাঠের গ্রামের বাসিন্দা। পুলিশের চোখে ধুলো দিয়ে গত ১২ বছর ধরে নাম পরিবর্তন করে চণ্ডীগড়ে বসবাস করছিল। বুধবার বহজোই থানার পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ সুপার জানান, তার খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল প্রায় দুই বছর আগে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস