প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, তারকেশ্বরে পর্যালোচনা বৈঠক
আরামবাগ , ১৬ সেপ্টেম্বর (হি.স.): ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘরে ঘরে ‘আশীর্বাদের একটি প্রদীপ’ প্রজ্জ্বলনের কর্মসূচিকে সামনে রেখে তারকেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে বুধবার অনুষ্ঠিত হল পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, তারকেশ্বরে পর্যালোচনা বৈঠক


আরামবাগ , ১৬ সেপ্টেম্বর (হি.স.): ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘরে ঘরে ‘আশীর্বাদের একটি প্রদীপ’ প্রজ্জ্বলনের কর্মসূচিকে সামনে রেখে তারকেশ্বর ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরে বুধবার অনুষ্ঠিত হল পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, ব্লক উন্নয়ন আধিকারিক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বান জানানো হয়েছে। সেই কর্মসূচির প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কর্মসূচিকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচি পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

তারকেশ্বর বিধানসভা এলাকায় কর্মসূচিকে সফল করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে জানা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande