পুরভোটে কোনও জোট নয়, একাই লড়বে কংগ্রেস: প্রদীপ ভট্টাচার্য
হাওড়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন পুরভোটে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে একক শক্তিতেই লড়াই করবে কংগ্রেস। বুধবার হাওড়ায় একটি গণেশপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। দলের সংগঠন ও নিজস্ব শক্তির উপ
প্রদীপ ভট্টাচার্য


হাওড়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন পুরভোটে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে একক শক্তিতেই লড়াই করবে কংগ্রেস। বুধবার হাওড়ায় একটি গণেশপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। দলের সংগঠন ও নিজস্ব শক্তির উপর ভরসা করেই পুরভোটে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তিনি।

প্রদীপ ভট্টাচার্যের দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেছে মাত্র চার মাস। ফলে এখনই সরকারের কাজের মূল্যায়ন করা ঠিক হবে না। তবে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে বা তাঁদের সমস্যায় ফেলে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরোধিতা করবে কংগ্রেস বলে জানান তিনি।

এদিন খাদ্যাভ্যাস ও বাঙালির সংস্কৃতিকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রবীণ এই কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাস এবং সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে বিভাজন তৈরি করা উচিত নয়।

পুরভোটের প্রস্তুতি প্রসঙ্গে প্রদীপ ভট্টাচার্য বলেন, কংগ্রেস নিজের সংগঠন এবং সাংগঠনিক শক্তির উপর নির্ভর করেই নির্বাচনে লড়বে। কোনও জোটের সম্ভাবনা আপাতত নেই বলেও স্পষ্ট করেন তিনি। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি কী দিকে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রদীপ ভট্টাচার্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande