আধুনিকীকরণ থেকে সাইবার অপরাধ দমন, গুরুত্বপূর্ণ বৈঠকে দীপাঞ্জন চক্রবর্তী
হুগলি , ১৬ সেপ্টেম্বর (হি.স.): স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। প্রায় দু’ঘণ্টার বৈঠকে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ
আধুনিকীকরণ থেকে সাইবার অপরাধ দমন, গুরুত্বপূর্ণ বৈঠকে দীপাঞ্জন চক্রবর্তী


হুগলি , ১৬ সেপ্টেম্বর (হি.স.): স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। প্রায় দু’ঘণ্টার বৈঠকে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। বুধবার বৈঠকে পুলিশের আধুনিকীকরণ, প্রশিক্ষণ, মহিলা সুরক্ষা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাপনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দীপাঞ্জন চক্রবর্তী জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে তাঁর মতামত ও সুপারিশ তুলে ধরা হয়েছে। যেখানে পুলিশের কাজের সমালোচনা প্রয়োজন বলে মনে হয়েছে, সেখানে তিনি কঠোরভাবে বিষয়গুলি তুলে ধরেছেন। একইসঙ্গে পুলিশের ভালো কাজের প্রশংসাও করেছেন বলে জানান তিনি।

বিধায়কের বক্তব্য অনুযায়ী, বৈঠকে স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনার-সহ উপস্থিত আধিকারিকরা তাঁর সমালোচনা, প্রশংসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সুপারিশগুলির বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পুলিশের আধুনিকীকরণ ও প্রশিক্ষণের উন্নতি, মহিলা সুরক্ষা জোরদার, সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দীপাঞ্জন চক্রবর্তী আরও বলেন, পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশকে আরও আধুনিক ও জনমুখী পরিষেবা ব্যবস্থায় রূপান্তর করার লক্ষ্যে এই ধরনের পর্যালোচনা ও সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁকে এই দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি এবং দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের লক্ষ্য পূরণে কাজ করার কথা জানান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande