বেঙ্গালুরুতে আন্তর্জাতিক কর সম্মেলন: আইটিআরএএফ-এর ভূমিকার প্রশংসা নির্মলা সীতারমনের
বেঙ্গালুরু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশনের অষ্টম আন্তর্জাতিক কর সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক কর ব্যবস্থার চর্চায় সংস্থাটির গবেষকদের অবদানের প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
বেঙ্গালুরুতে আন্তর্জাতিক কর সম্মেলন: আইটিআরএএফ-এর ভূমিকার প্রশংসা নির্মলা সীতারমনের


বেঙ্গালুরু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশনের অষ্টম আন্তর্জাতিক কর সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক কর ব্যবস্থার চর্চায় সংস্থাটির গবেষকদের অবদানের প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই সঙ্গে স্মৃতিচারণা করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও কর বিশেষজ্ঞ ডঃ পার্থসারথি শোমের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতার কথা।

সম্মেলনে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, আইটিআরএএফ-এর সঙ্গে যুক্ত রয়েছেন দেশের বরিষ্ঠ আইনজীবী, শীর্ষ পেশাদার ফার্মের অংশীদার এবং প্রথিতযশা শিক্ষাবিদরা, যাঁরা প্রজন্মের পর প্রজন্ম কর বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দিয়েছেন। এই ক্ষেত্রের দিকপাল ব্যক্তিরা এক দশকেরও বেশি সময় ধরে নিঃশব্দে আন্তর্জাতিক কর নীতির পর্যালোচনায় অবিচল অবদান রেখে চলেছেন। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির মর্যাদার কথা উল্লেখ করে তিনি জানান, সংস্থাটির প্রকাশিত সাতটি তথ্যসমৃদ্ধ খণ্ড কর বিষয়ক গবেষণাকে এগিয়ে নিয়ে গেছে। দ্য হেগ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব ট্যাক্সেশনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও এরা সফলভাবে যৌথ সম্মেলন পরিচালনা করেছে।

অনুষ্ঠানে ড. পার্থসারথি শোমের অবদানের কথা স্মরণ করে অর্থমন্ত্রী জানান, ২০১৪ সালে তিনি যখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তখনই ড. শোমের সঙ্গে তাঁর প্রথম তাৎপর্যপূর্ণ আলাপ হয়। অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পরপরই ড. পার্থসারথি শোমে আমার সঙ্গে দেখা করতে আসেন এবং তাঁর জমা দেওয়া কর সংস্কার সংক্রান্ত রিপোর্টের একটি প্রতিলিপি আমাকে দিয়ে তা খতিয়ে দেখার অনুরোধ করেন।

তিনি আরও যোগ করেন, আমি সেই রিপোর্টের প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়েছিলাম এবং দপ্তরকেও তা খতিয়ে দেখতে বলেছিলাম। তবে সেই বছরের নভেম্বরেই আমি বাণিজ্য ও শিল্প মন্ত্রকের স্বাধীন দায়িত্ব পাওয়ায় অর্থ মন্ত্রক থেকে সরে আসি। ড. শোমের সঙ্গে সেই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমার মনে গভীর দাগ কেটেছিল। আজও অনেক সময় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমি সেই রিপোর্টের তথ্য ও সুপারিশের সাহায্য নিই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande