
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির জন্মদিনে বুধবার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতারা।
এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ধামির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। উত্তরাখণ্ডের উন্নয়নে তাঁর প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী ধামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থ ও সুখী জীবন কামনা করেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করিও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে এ দিন জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন রাজ্যের নেতারাও ধামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা পেয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শুভেচ্ছা ও আশীর্বাদ তাঁকে রাজ্যের সেবায় কাজ করার জন্য শক্তি ও অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উত্তরাখণ্ডে বিজেপি কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর জন্মদিনকে 'যুব সংকল্প দিবস' হিসেবে পালন করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ