গণেশোৎসবে মুম্বইয়ে নিতিন নবীন; লালবাগচা রাজা ও সিদ্ধিবিনায়ক দর্শনের সূচি, স্বাগত দেবেন্দ্রর
মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): গণেশোৎসব উপলক্ষে মুম্বই সফরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহারাষ্ট্রে এটিই তাঁর প্রথম সফর। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্
গণেশোৎসবে মুম্বইয়ে নিতিন নবীন; লালবাগচা রাজা ও সিদ্ধিবিনায়ক দর্শনের সূচি, স্বাগত দেবেন্দ্রর


মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): গণেশোৎসব উপলক্ষে মুম্বই সফরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহারাষ্ট্রে এটিই তাঁর প্রথম সফর। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সফরসূচি অনুযায়ী, নিতিন নবীন মুম্বইয়ের সুবিখ্যাত শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির ও ‘লালবাগচা রাজা’-র মণ্ডপে গিয়ে পুজো দেবেন ও গণপতির আশীর্বাদ নেবেন। এছাড়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সরকারি বাসভবনে গিয়েও গণেশ বন্দনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

**নেতৃত্বের বার্তা ও সাংস্কৃতিক পুনর্জাগরণ**

বিজেপি সভাপতিকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, গণেশোৎসব মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব। শিবাজী জয়ন্তী ও গণেশোৎসবের মতো পর্ব রাজ্যে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে পালিত হয়। দলের সর্বভারতীয় সভাপতির আগমন দলীয় কর্মী ও অগণিত গণেশ ভক্তদের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দেবে। তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে যে সাংস্কৃতিক পুনর্জাগরণ শুরু হয়েছে, তারই প্রভাবে এখন সমস্ত উৎসব এমন বিপুল মর্যাদায় উদযাপিত হচ্ছে।

অন্যদিকে, মুম্বই পৌঁছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে মহারাষ্ট্রের পুণ্যভূমিতে এটি আমার প্রথম সফর। সমগ্র দেশ ও মহারাষ্ট্র এখন বাপ্পার আরাধনায় মেতে উঠেছে, এমন শুভ সময়ে এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

তিনি আরও বলেন, ছত্রপতি শিবাজী মহারাজের আশীর্বাদ পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি। 'জয় ভবানী, জয় শিবাজী' স্লোগান ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণস্পন্দন। গত ১২ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে এক অভূতপূর্ব সাংস্কৃতিক জাগরণ এসেছে, যা সমাজের প্রতিটি শ্রেণি ও ধর্মের মানুষকে ছুঁয়ে গেছে। ভারতের সার্বিক অগ্রগতিতে মহারাষ্ট্রের ভূমিকা সবসময়ই পথপ্রদর্শকের মতো। দেশের এবং মহারাষ্ট্রের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় আজ আমি শ্রী গণেশজির চরণে প্রার্থনা জানাতে এসেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande