প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে প্রজ্বলিত হবে ‘আশীর্বাদের প্রদীপ’, শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আগামীকাল, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হতে চলেছে একাধিক কল্যাণমূলক কর্মসূচি, যার মধ্যে অন্যতম রূপরেখা হিসেবে গ্রহণ করা হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। গু
গণেশ চতুর্থীতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আগামীকাল, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হতে চলেছে একাধিক কল্যাণমূলক কর্মসূচি, যার মধ্যে অন্যতম রূপরেখা হিসেবে গ্রহণ করা হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’।

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন থেকে দেশসেবা ও জনকল্যাণে এক নাগাড়ে দীর্ঘ ২৫ বছরের গৌরবময় যাত্রাপথ অতিক্রম করতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৭ অক্টোবর পূর্ণ হতে চলেছে তাঁর এই ঐতিহাসিক প্রশাসনিক ও রাজনৈতিক সফরের রজতজয়ন্তী। এই তাৎপর্যপূর্ণ মাইলফলককে স্মরণীয় করে রাখতেই বিশেষ এই সেবা অভিযানের সূচনা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জন্মলগ্নে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সর্বত্র প্রদীপ প্রজ্বলনের ডাক দেওয়া হয়েছে। ঈশ্বরের কাছে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালিয়ে প্রার্থনা করা হবে, যাতে আগামী দিনগুলিতেও তিনি সুস্থ শরীরে নিজেকে জাতির সার্বিক উন্নতি ও দেশসেবার কাজে দীর্ঘকাল নিয়োজিত রাখতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande