
জম্মু, ১৭ সেপ্টেম্বর ( হি.স.) এক কাগজ বিক্রেতাকে ঘরে ঢুকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে জম্মু ও কাশ্মীরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে, জম্মুর রেশম ঘর কলোনি এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম দীপক শর্মা(৩৫)। সে রেশম ঘর কলোনির বাসিন্দা ।
এদিন পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, দুপুরে খাওয়ার জন্য দীপক ঘরে ফিরেছিল। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎই তার ঘরে ঢুকে তার মাথায় গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় দীপককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক