জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আপন
মুখ্যমন্ত্রীর তরফেও


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী লেখেন, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, আপনাকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আপনার নিরলস কর্মনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশ উন্নয়ন, অগ্রগতি ও গৌরবের পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। পরম করুণাময় ঈশ্বরের কাছে আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি। আপনার সুযোগ্য নেতৃত্বে ভারতবর্ষ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠুক।

সমাজ মাধ্যমে আরেকটি পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। পরমেশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশসেবায় নিরন্তর সাফল্য প্রার্থনা করি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande