
হাথরাস, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে সাদাবাদ সমবায় স্বাস্থ্য কেন্দ্রে (সিএইচসি) 'শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সদ্যজাত শিশুদের জন্ম শংসাপত্র হস্তান্তরের পাশাপাশি চিকিৎসাধীন রোগী ও তাঁদের সাথে থাকা পরিজনদের খাবার বিতরণ করা হয়।
এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদাবাদের বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা , হাতরাসের এসিএমও এবং সিএইচসি ইনচার্জ সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও কর্মীবৃন্দরা । বিধায়ক এবং প্রশাসনিক আধিকারিকেরা সদ্যোজাত শিশুদের পরিবারের হাতে শংসাপত্র তুলে দেন এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
কর্মসূচি চলাকালীন স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতির ওপর এবং রোগীদের প্রয়োজনীয় সুবিধা প্রদানের ওপর বিশেষ জোর দেওয়া হয়। আধিকারিকেরা হাসপাতাল কর্মীদের রোগীদের সাথে ভালো ব্যবহার করা এবং সমস্ত সরকারি সুবিধার সুফল সময়মতো পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক