নওয়াদায় নিখোঁজ তিন নাবালক
নওয়াদা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিহারের নওয়াদা জেলার নারদিগঞ্জ থানা এলাকার মধুবন গ্রাম থেকে বৃহস্পতিবার তিন নাবালক নিখোঁজ হয়েছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে নারদিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জ
নওয়াদায় নিখোঁজ তিন নাবালক


নওয়াদা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিহারের নওয়াদা জেলার নারদিগঞ্জ থানা এলাকার মধুবন গ্রাম থেকে বৃহস্পতিবার তিন নাবালক নিখোঁজ হয়েছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে নারদিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছে সাজন কুমার (১৩) , বিকাশ কুমার (১৩) ওরফে গুঞ্জর এবং ভোথা।

পরিবারের সদস্যদের দাবি, তিনজনই কাছের জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনার কথা বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে নারদিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বৃহস্পতিবার নারদিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় তিন নাবালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ তিন নাবালকের বিষয়ে কারও কাছে কোনও তথ্য থাকলে দ্রুত নারদিগঞ্জ থানায় অথবা নিকটবর্তী থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande