
শিমলা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় পুলিশের তৎপরতায় বন্ধ হল বেআইনি মাদক চাষ। ঘটনাটি ঘটেছে চৌপাল মহকুমার অন্তর্গত কুপভি এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে একটি জমিতে পুলিশ ৮১১টি গাঁজা গাছ দেখতে পায়। পুলিশ এর মধ্যে ২০টি গাছ নমুনা হিসেবে বাজেয়াপ্ত করে এবং বাকি ৭৯১টি গাছ ঘটনাস্থলেই নষ্ট করে দেয়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম মঙ্গল রাম। সে কুপভি তহশিলের বাসিন্দা।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার কুপভি থানার পুলিশ মালত, কোঠি এবং জুব্বলী সহ আশেপাশের এলাকাগুলিতে টহল দিচ্ছিল। সেই সময়েই খবর আসে, মঙ্গল রাম নিজের জমিতে বেআইনিভাবে গাঁজা চাষ করেছে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ সংশ্লিষ্ট গ্রামে পৌঁছে জমিটি পরিদর্শন করে এবং সেখানে বিপুল পরিমাণ গাঁজা গাছ দেখতে পেয়ে তা ধ্বংস করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক