উত্তরাখণ্ডে পার্বত্য জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা, কেদারনাথে সাময়িকভাবে বন্ধ হেলিকপ্টার পরিষেবা
দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে এদিন আরও জানানো হয়েছে, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায়
উত্তরাখণ্ডে পার্বত্য জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা, কেদারনাথে বন্ধ হেলিকপ্টার পরিষেবা


দেহরাদূন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের পার্বত্য জেলাগুলিতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে এদিন আরও জানানো হয়েছে, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পার্বত্য অঞ্চলে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত । দেহরাদূনে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে অনুমান করছে আবহাওয়া দফতর ।

বৃহস্পতিবার সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তবে পার্বত্য এলাকায় তা কিছুটা কম। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পন্তনগরে বৃষ্টিপাতের পরিমাণ ৩৩.৮ মিলিমিটার উত্তরকাশী ও পুরোলায় বৃষ্টিপাতের পরিমাণ ১০ মিলিমিটার। ধারচুলায় বৃষ্টিপাতের পরিমাণ ৮ মিলিমিটার, হাথীবড়কলায় ৩৯ মিলিমিটার , সহস্রধারায় ৩৪.৫ মিলিমিটার এবং মালদেবতায় বৃষ্টিপাতের পরিমাণ ২৪ মিলিমিটার।

জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কেদারনাথ ধামে সাময়িকভাবে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কেদারনাথ যাত্রাপথে মোতায়েন থাকা আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বিশেষ করে ধসপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগের আঁচ পেলে নিকটবর্তী নিরাপদ স্থানে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে পথ অবরুদ্ধ হলে অবিলম্বে তা প্রশাসনকে জানানোর কথাও বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande