
শিমলা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলার রামপুর এলাকায় বেআইনি মদ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় ১,৪৮৮ বোতল মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুর থানার অন্তর্গত উমরি মোড়ে টহল ও যানবাহনে তল্লাশি চালানোর সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার হয়। ধৃতদের মধ্যে রয়েছেন রামপুরের বাসিন্দা দীপক ভারদ্বাজ (২৯) এবং সুখা নন্দ। উদ্ধার হওয়া মদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ১,৩৮০ বোতল মদ ও ১০৮ বোতল বিয়ার রয়েছে।
পুলিশের এক আধিকারিক বৃহস্পতিবার জানান, উদ্ধার হওয়া মদ ও বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া মদ কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস