ফের বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গে ফের বদলাবে আবহাওয়া, আর্দ্রতা ও ঘর্মাক্ত গরম থেকে মিলবে স্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ
ফের বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গে ফের বদলাবে আবহাওয়া, আর্দ্রতা ও ঘর্মাক্ত গরম থেকে মিলবে স্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande