তৃণমূলের নির্বাচনী প্রতীক ফ্রিজ; নির্বাচন কমিশনের সমালোচনা একাধিক কংগ্রেস নেতার
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারের ওপর স্থগিতাদেশ জারি করায় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে. সি. ভেণুগোপাল সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে নির্
তৃণমূলের নির্বাচনী প্রতীক ফ্রিজ; নির্বাচন কমিশনের সমালোচনা একাধিক কংগ্রেস নেতার


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারের ওপর স্থগিতাদেশ জারি করায় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে. সি. ভেণুগোপাল সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে জানান, বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিশন গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।

কংগ্রেস নেতা পবন খেরা-ও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ করা ন্যায়বিচার নয়, বরং নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের অবহেলা। তাঁর মতে, দলের বিদ্রোহী গোষ্ঠীর কোনও সাংবিধানিক ভিত্তি নেই, তাই ওই প্রতীক বা নামের ওপর তাদের কোনও বৈধ দাবি থাকতে পারে না। প্রসঙ্গত, কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন|

উল্লেখ্য, নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের ‘জোড়া ফুল’ প্রতীক এবং দলের নাম ব্যবহারের ওপর স্থগিতাদেশ আরোপ করেছে। নির্বাচন কমিশন মমতা ও ঋতব্রত দুই গোষ্ঠীকেই শুক্রবার সকালের মধ্যে বিকল্প হিসেবে তিনটি করে নতুন নাম ও প্রতীক জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে, সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীই একই প্রতীকে প্রার্থী দাঁড় করিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande