এনজেপি স্টেশনে ট্রেন থেকে গ্রেফতার ৪ সন্দেহভাজন অনুপ্রবেশকারী
শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলওয়ে স্টেশনে অনুপ্রবেশের সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত চারজনই মায়ানমারের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিল। রেল পুলিশ সূত
এনজেপি স্টেশনে ট্রেন থেকে গ্রেফতার ৪ সন্দেহভাজন অনুপ্রবেশকারী


শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলওয়ে স্টেশনে অনুপ্রবেশের সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত চারজনই মায়ানমারের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিল।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর মেলে যে চারজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ট্রেনের মাধ্যমে পঞ্জাব যাওয়ার ছক কষছে। তথ্য পাওয়ার পরপরই রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) বিষয়টি রেল পুলিশকে অবহিত করে।

এরপর রেল পুলিশ ও আরপিএফ যৌথভাবে শুক্রবার গভীর রাতে এনজেপি স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এসে পৌঁছাতেই সাধারণ কামরায় তল্লাশি অভিযান শুরু করে। সেই সময়ই ওই চার সন্দেহভাজনকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জিআরপির হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে জিআরপি পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande