মালদা টাউন ও এসএমভিবি বেঙ্গালুরুর মধ্যে বিশেষ ট্রেন
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ছট পূজা উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ মালদা টাউন ও এসএমভিবি বেঙ্গালুরুর মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৬৫৬৫ এসএমভিবি বেঙ্গালুরু - মালদা টাউ
মালদা টাউন ও এসএমভিবি বেঙ্গালুরুর মধ্যে বিশেষ ট্রেন


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ছট পূজা উপলক্ষে যাত্রীদের সম্ভাব্য ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ মালদা টাউন ও এসএমভিবি বেঙ্গালুরুর মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

০৬৫৬৫ এসএমভিবি বেঙ্গালুরু - মালদা টাউন স্পেশাল ট্রেনটি ২০.০৯.২০২৬ থেকে ২২.১১.২০২৬ তারিখের মধ্যে প্রতি রবিবার (মোট ১০টি ট্রিপ) রাত ১১:৪০-এ এসএমভিবি বেঙ্গালুরু থেকে ছাড়বে এবং তৃতীয় দিন বিকেল ৪:৩৫-এ মালদা টাউনে পৌঁছাবে। অন্যদিকে, ০৬৫৬৬ মালদা টাউন - এসএমভিবি বেঙ্গালুরু স্পেশাল ট্রেনটি ২৩.০৯.২০২৬ থেকে ২৫.১১.২০২৬ তারিখের মধ্যে প্রতি বুধবার (মোট ১০টি ট্রিপ) বিকেল ৪:০০-টায় মালদা টাউন থেকে ছাড়বে এবং তৃতীয় দিন দুপুর ১২:৪৫-এ এসএমভিবি বেঙ্গালুরুতে পৌঁছাবে।

যাত্রাপথে উভয় দিকেই ট্রেনটি পূর্ব রেলের আওতাধীন নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান ও ডানকুনি স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande