‘পিএম ঊষা’ প্রকল্পের জন্য যাদবপুরে কমিটি
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত আর্থিক অনুদানের প্রকল্প ‘রুসা’র নাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার করেছে ‘পিএম ঊষা’। জানা গিয়েছে, এটি রূপায়ণের জন্য অস্থায়ী রেজিস্ট্রার দেবজিৎ দত্তকে আহ্বায়ক করে মোট ২৪ জনকে
‘পিএম ঊষা’ প্রকল্পের জন্য যাদবপুরে কমিটি


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : যাদবপুর

বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত আর্থিক অনুদানের প্রকল্প ‘রুসা’র নাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার করেছে ‘পিএম ঊষা’। জানা গিয়েছে, এটি রূপায়ণের জন্য অস্থায়ী রেজিস্ট্রার দেবজিৎ দত্তকে আহ্বায়ক করে মোট ২৪ জনকে নিয়ে তৈরি হয়েছে ওই কমিটি।

আর্থিক অনুদান কী ভাবে, কোন খাতে খরচ করা হবে, সেই পরিকল্পনা করবে এই কমিটি। তার পর তা পেশ করা হবে কর্মসমিতিতে। এদিকে থেকে প্রকল্প রূপায়ণে আরও এক ধাপ এগোন গেশ বলে মনে করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এদিকে তৈরি কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন ডিন, কর্মসমিতির সদস্য এবং বিভাগীয় প্রধানের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে এই বিষয়ে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে বলে খবর। নিয়ম মেনে ওই কমিটি করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও কর্তৃপক্ষের সাফ কথা এই কমিটি গঠনে কোনও অনিয়ম হয়নি।

এর আগে এ ধরনের প্রকল্পের নামে ‘পিএম’ যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল সরকার। তাদের দাবি ছিল ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত। সেখানে আর্থিক অনুদানও কেন্দ্র এবং রাজ্য উভয়েই ভাগ করে দিয়ে থাকে। ফলে কোনও প্রকল্পের আগে পিএম (প্রধানমন্ত্রী) জু়ড়ে দেওয়া ঠিক নয়। বিগত সরকার ওই প্রকল্পে সম্মত না হওয়ায় আর্থিক অনুদান থেকে বঞ্চিত হয়েছিল নানা বিশ্ববিদ্যালয়।

রাজ্যে পালা বদলের পরে ক্ষমতায় এসে বিজেপি ‘পিএম ঊষা’ নামে সম্মতি দেয় রাজ্য সরকার। মউ স্বাক্ষর হয় কেন্দ্রের সঙ্গে। তাই এ বার বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুদান পৌঁছনোয় কোনও বাধা নেই বলেই মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande