'ভোটের আগে হিংসা ছড়ানোর পরিকল্পনা', হুমায়ুনকে তলব পুলিশের
মুর্শিদাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : ফের আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। নোটিস দেওয়া হয়েছে বিধায়ককে। আগামী সোমবার তাঁকে থানায় ডাকা হয়েছে। শনিবার দুপুরের পরে হুমায়ুন কবীরের শক্তিপুরের বাড়িতে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। থান
'ভোটের আগে হিংসা ছড়ানোর পরিকল্পনা', হুমায়ুনকে তলব পুলিশের


মুর্শিদাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : ফের আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। নোটিস দেওয়া হয়েছে বিধায়ককে। আগামী সোমবার তাঁকে থানায় ডাকা হয়েছে।

শনিবার দুপুরের পরে হুমায়ুন কবীরের শক্তিপুরের বাড়িতে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। থানায় হাজিরার জন্য হুমায়ুনকে নোটিস দেওয়া হয়।

রেজিনগর কেন্দ্রে আগামী ৬ তারিখ বিধানসভা উপনির্বাচন। ওই কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টি লড়াই করছে। দুই কেন্দ্রেই হুমায়ুন জিতেছিলেন। পরে তিনি ওই কেন্দ্র ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। রেজিনগরে বিজেপি, সিপিএম, আরএসপি, তৃণমূল, কংগ্রেসও লড়াই করছে। হুমায়ুন কবীরও প্রচার করছেন পুরোদমে। সেই আবহে পুলিশ এবার হুমায়ুনকে তলব করল।

ভোটের আগে বাবরি মসজিদ অডিও ক্লিপ কাণ্ডে তাঁকে এবার তলব করা হয়েছে বলে প্রাথমিক খবর। এর আগেও অন্য মামলায় হুমায়ুন কবীরকে জেরা করা হয়েছিল। ধারাবাহিকভাবে মুর্শিদাবাদ জেলা পুলিশ তাঁকে জেরার জন্য একাধিক থানায় তলব করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande