নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ১৪ দিনের জেল হেফাজত
পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। শনিবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ। জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেন বি
মিলন প্রধান


পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। শনিবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ। জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেন বিচারক। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তিনি।

মিলন প্রধানের আইনজীবী সূত্রে জানা গিয়েছে, মোট চারটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম থানার তিনটি মামলায় এদিন হলদিয়া আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ ও সরকারি আইনজীবীর দাবি, ২০০৭ সালের একটি মামলায় দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া এড়িয়ে ফেরার ছিলেন মিলন। সম্প্রতি তাঁকে দেখতে পেয়ে পুলিশ গ্রেফতার করে।

অন্যদিকে, খেজুরি থানার আরও একটি মামলা রয়েছে কাঁথি আদালতের অধীনে। ওই মামলায় আগামী সোমবার মিলন প্রধানকে কাঁথি আদালতে পেশ করা হবে।

নন্দীগ্রাম উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৬ অক্টোবর। ফলে ভোটের মাত্র তিন দিন আগে পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে কংগ্রেস প্রার্থীকে। এই পরিস্থিতিতে তাঁর নির্বাচনী প্রচার কীভাবে চলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande