
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স. ) : দক্ষিণ পূর্ব রেলের
একাংশে নন-ইন্টারলকিং কাজের জন্য ২০.০৯.২০২৬ থেকে ২২.০৯.২০২৬ তারিখ পর্যন্ত ট্রেন চলাচলের ক্ষেত্রে পরিবর্তিত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
*ট্রেন বাতিল:*
• ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল - টাটানগর - আসানসোল মেমু (MEMU) প্যাসেঞ্জার ট্রেনটি (২০.০৯.২০২৬ থেকে ২২.০৯.২০২৬ তারিখ পর্যন্ত যাত্রার জন্য) বাতিল থাকবে।
এছাড়া, ১৩৫১২/১৩৫১১ আসানসোল– আদিত্যপুর – আসানসোল এক্সপ্রেস (২০.০৯.২০২৬ ও ২২.০৯.২০২৬ তারিখের যাত্রার ক্ষেত্রে) পুরুলিয়া পর্যন্তই চলবে বা পুরুলিয়া থেকেই যাত্রা শুরু করবে (অর্থাৎ পুরুলিয়া ও আদিত্যপুরের মধ্যে পরিষেবা বাতিল থাকবে)।
দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত জিসিটি (GCT)-র অধীনে একটি প্রাইভেট সাইডিং চালুর লক্ষ্যে এই পরিবর্তন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত