ফরিদাবাদে পিকআপ ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু
ফরিদাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি. স.): হরিয়ানার ফরিদাবাদ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে শহরের বাটা ফ্লাইওভারের কাছে । শৌচাগার ব্যবহারের জন্য গাড়ি থেকে নামলে একটি পিকআপ ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার পুলিশ সূত্রে জানা
ফরিদাবাদে পিকআপ ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু


ফরিদাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি. স.): হরিয়ানার ফরিদাবাদ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে শহরের বাটা ফ্লাইওভারের কাছে । শৌচাগার ব্যবহারের জন্য গাড়ি থেকে নামলে একটি পিকআপ ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে ।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সাহিল, তিনি বল্লভগড়ের সিং গেটের বাসিন্দা। শুক্রবার রাতে সাহিল তিন বন্ধুর সঙ্গে খাবার কিনতে গিয়েছিলেন। খাবার কিনে তারা গাড়িতে করে ফিরছিলেন। সাহিল বাটা ফ্লাইওভারের কাছে গাড়ি থামিয়ে শৌচাগার ব্যবহারের জন্য নামেন। একটি দ্রুতগামী পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে সাহিল রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। তার বন্ধুরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখান ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। পরিবারের সদস্যদের মতে, সাহিল ছিল তাদের একমাত্র ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারটি শোকাহত ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,পুলিশ ময়নাতদন্ত করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং তারা জানিয়েছে যে তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande