‘সেবা সংকল্প’ কর্মসূচির অধীনে বাগডোগরা বিমানবন্দরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ জয়
শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার বাগডোগরা বিমানবন্দর চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত
‘সেবা সংকল্প’ কর্মসূচির অধীনে বাগডোগরা বিমানবন্দরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ জয়


শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার বাগডোগরা বিমানবন্দর চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত দফতরের রাজ্যমন্ত্রী শান্তনু প্রামাণিক। তিনি নিজে চারা গাছে জল দেন এবং ঝাড়ু হাতে বিমানবন্দর চত্বর পরিষ্কার করেন।

অনুষ্ঠানে পঞ্চায়েত দফতরের রাজ্যমন্ত্রী শান্তনু প্রামাণিকের পাশাপাশি অর্থ ও পরিবহণ দফতরের রাজ্যমন্ত্রী আনন্দময় বর্মনও উপস্থিত ছিলেন।

পঞ্চায়েত দফতরের রাজ্যমন্ত্রী শান্তনু প্রামাণিক জানান, দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী চলা ‘সেবা সংকল্প’ কর্মসূচিতে পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

মন্ত্রী আরও জানান, আগামী দিনে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে এ ধরনের বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে বড় শহরগুলিতেও একই ধরনের ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে কাজ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande