বিহার বিধান পরিষদ নির্বাচনে ৫ প্রার্থীর নাম ঘোষণা জন সূরজ-এর
পাটনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিহার বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনের জন্য পাঁচজন প্রার্থীর তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের দল ''জন সূরজ'। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী—দ্বারভাঙা শিক্ষক কেন্দ্রের প্রার্থী হলেন এসপি রাই, দ্বারভাঙা স্নাতক কেন্দ্র থেকে প্র
বিহার বিধান পরিষদ নির্বাচনে ৫ প্রার্থীর নাম ঘোষণা জন সূরজ-এর


পাটনা, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিহার বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনের জন্য পাঁচজন প্রার্থীর তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের দল 'জন সূরজ'। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী—দ্বারভাঙা শিক্ষক কেন্দ্রের প্রার্থী হলেন এসপি রাই, দ্বারভাঙা স্নাতক কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রবীন্দ্র যাদবকে, সারণ শিক্ষক কেন্দ্রে আফাক আহমেদ, পাটনা শিক্ষক কেন্দ্রে দিব্য জ্যোতি ও কোশী স্নাতক কেন্দ্রে রজনীশ রঞ্জন।

আসন্ন বিধান পরিষদ নির্বাচনে জয় নিশ্চিত করতে অভিজ্ঞ ও স্থানীয় স্তরে পরিচিত মুখদেরই অগ্রাধিকার দিয়েছে জন সূরজ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক ও শিক্ষিত যুব সমাজের অধিকার ও স্বার্থ তুলে ধরতেই এই প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে। প্রার্থীদের নাম চূড়ান্ত হতেই সংশ্লিষ্ট আসনগুলিতে প্রচার জোরদার করার প্রস্তুতি শুরু করেছে দল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande