
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): সামরিক মহড়ায় এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইটজার (ইউএলএইচ)-এর সরাসরি গোলাবর্ষণ সফলভাবে সম্পন্ন করল ভারতীয় সেনা। মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে (এমএফএফআর) আয়োজিত এই মহড়ায় দৃশ্যমান লক্ষ্যবস্তুতে সরাসরি নিশানা দাগে হাউইটজার কামানগুলি।
মহড়া চলাকালীন কামানের দায়িত্বে থাকা গোলন্দাজ সেনাদল তাদের অসাধারণ পেশাদারিত্ব, লক্ষ্যভেদের নিখুঁত ক্ষমতা এবং যুদ্ধপ্রস্তুতির পরিচয় দেয়। নির্দিষ্ট প্রতিটি লক্ষ্যবস্তুকেই অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করে ধ্বংস করে তারা। লাইভ ফায়ারিং শেষ হওয়ার পর মার্কিন সামরিক দলের প্রতিনিধিরা ভারতীয় সেনার এই গান পজিশন পরিদর্শন করেন। সেখানে তাঁরা ইউএলএইচ ব্যাটারির আধিকারিক ও সেনাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। দুই দেশের সেনার মধ্যে পেশাগত অভিজ্ঞতা, যুদ্ধকৌশল এবং সেরা সামরিক কার্যপদ্ধতি আদান-প্রদানের মাধ্যমে এই যৌথ পর্বটি সম্পন্ন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ