জাপানে সানডে অন সাইকেল কর্মসূচি, মনসুখের সঙ্গে শামিল প্রবাসী ভারতীয়রাও
নাগোয়া (জাপান), ২০ সেপ্টেম্বর (হি.স.): জাপানের নাগোয়ায় আয়োজিত ২০২৬ সালের এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াদলকে উৎসাহিত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সে দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি ও শুভকামনা জানাতে আয়োজিত হয় ‘সানডে অন
জাপানে সানডে অন সাইকেল কর্মসূচি


নাগোয়া (জাপান), ২০ সেপ্টেম্বর (হি.স.): জাপানের নাগোয়ায় আয়োজিত ২০২৬ সালের এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াদলকে উৎসাহিত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সে দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি ও শুভকামনা জানাতে আয়োজিত হয় ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি। এই সাইক্লিং কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

রবিবার সকালে নাগোয়ায় আয়োজিত এই সাইক্লিং কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, জাপানের নাগোয়ায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতের ক্রীড়াবিদরা এতে অংশগ্রহণ করছেন। তাঁদের উৎসাহিত করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে এখানকার প্রবাসী ভারতীয়রা সানডে অন সাইক্লিং অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের ক্রীড়াবিদরা দুর্দান্ত পারফর্ম করবেন এবং দেশের জন্য গর্ব বয়ে নিয়ে আসবেন।

বিদেশে প্রবাসী ভারতীয়দের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিশ্বের যে প্রান্তেই ভারতীয়রা থাকুন না কেন, দেশের ক্রীড়াবিদদের সমর্থনে তাঁদের এই ঐক্য ও উদ্দীপনা সত্যিই প্রশংসনীয়। ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে প্রবাসী ভারতীয়দের এমন বর্ণাঢ্য সাইকেল র্যালি এশিয়ান গেমসের আবহে ভারতীয় শিবিরে বাড়তি উৎসাহ জুগিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande