রেওয়ারিতে গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ
রেওয়ারি, ২১ সেপ্টেম্বর ( হি.স.): হরিয়ানার রেওয়ারিতে উদ্ধার এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার রেওয়ারির কানহা গেস্ট হাউসে। প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে । এদিন পুলিশ সূত্রে জানা
রেওয়ারিতে গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ


রেওয়ারি, ২১ সেপ্টেম্বর ( হি.স.): হরিয়ানার রেওয়ারিতে উদ্ধার এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার রেওয়ারির কানহা গেস্ট হাউসে। প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ঈশ্বর সিং (৫৮)। সে কৃষ্ণা নগর মহল্লার বাসিন্দা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , রবিবারে সন্ধ্যায় সে বাস স্ট্যান্ডের কাছের এই গেস্ট হাউসে এসে একটি ঘর ভাড়া নেয় । সোমবার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘর থেকে বাইরে না বেরোনোয় গেস্ট হাউসের কর্মীদের সন্দেহ হয়। তারা ঘরটি পরীক্ষা করতেই ভেতর থেকে ঈশ্বর সিংয়ের ঝুলন্ত দেহ দেখতে পায় । খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা খুলে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande