বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস, বিধায়ক বললেন, ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’
উত্তর ২৪ পরগনা, ২৩ সেপ্টেম্বর(হি. স.) : প্রধানমন্ত্রীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় ‘উপহার’ ঘোষণা করেছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর কথা মতোই, বুধবার ৭টা ৪১ মিনিটে বারাকপুরে এসে দাঁড়ায় তারা মা এক্সপ্রেস। প্ল্যাটফর্মে বিশেষ মুহূর্তে
বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস, বিধায়ক বললেন, ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’


উত্তর ২৪ পরগনা, ২৩ সেপ্টেম্বর(হি. স.) : প্রধানমন্ত্রীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় ‘উপহার’ ঘোষণা করেছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর কথা মতোই, বুধবার ৭টা ৪১ মিনিটে বারাকপুরে এসে দাঁড়ায় তারা মা এক্সপ্রেস।

প্ল্যাটফর্মে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন যাত্রীরা। লোকো পাইলট ও গার্ডের হাতে পদ্ম তুলে দিলেন বিধায়ক নিজেই। ঢোল বাজিয়ে মা তারা এক্সপ্রেসকে স্বাগতম জানালেন বিজেপি কর্মী-সমর্থকরা।

মঙ্গলবারই রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে শিয়ালদা বিভাগের অধীন ব্যারাকপুরে পরীক্ষামূলকভাবে 13187/13188 শিয়ালদা–রামপুরহাট মা তারা এক্সপ্রেস স্টপেজ দেবে। ওই দিন থেকেই নতুন সময়সূচি মেনে পরিষেবা দেওয়া হবে।

রেলের খবর, 13188 রামপুরহাট–শিয়ালদা মা তারা এক্সপ্রেস প্রতিদিন বিকেলে ও সন্ধ্যাবেলায় 5টা 53 মিনিটে ব্যারাকপুর স্টেশনে ঢুকবে এবং আবার 5টা 54 মিনিটে শিয়ালদার উদ্দেশে রওনা দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande