প্রাতঃরাশে টিকটিকি! তামিলনাড়ুর স্কুলে অসুস্থ ৩৬ পড়ুয়া ভর্তি হাসপাতালে
তিরুভাল্লুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): স্কুলের প্রাতঃরাশের খাবারে টিকটিকি পাওয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়ল ৩৬ জন খুদে পড়ুয়া। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কোট্টাইয়ুর পঞ্চায়েত ইউনিয়ন মিডল স্কুলে। অসুস্থ পড়ুয়াদের দ্রু
প্রাতঃরাশে টিকটিকি! তামিলনাড়ুর স্কুলে অসুস্থ ৩৬ পড়ুয়া ভর্তি হাসপাতালে


তিরুভাল্লুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): স্কুলের প্রাতঃরাশের খাবারে টিকটিকি পাওয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়ল ৩৬ জন খুদে পড়ুয়া। বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কোট্টাইয়ুর পঞ্চায়েত ইউনিয়ন মিডল স্কুলে। অসুস্থ পড়ুয়াদের দ্রুত তিরুভাল্লুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, স্কুলে দেওয়া প্রাতঃরাশ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন পড়ুয়ার বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত অসুস্থ ৩৬ জন পড়ুয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছান জেলাশাসক কবিতা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি তিনি স্কুলটিও সরেজমিনে পরিদর্শন করেন এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande