দুর্গাপুজো পরিক্রমা ২০২৬, বিলাসবহুল বাসে, এসি ট্রামে ও জলপথেও প্রতিমা দর্শনের ব্যবস্থা রয়েছে - পরিবহন মন্ত্রীর ঘোষণা
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে ও পরিবহন দফতরের ব্যবস্থাপনাতে বৃহস্পতিবার গাইড প্রকাশ করা হয়েছে। এদিন পুজো পরিক্রমা ২০২৬ নিয়ে একগুচ্ছ কর্মসূচি জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন - ঐতিহ্য
পরিবহন মন্ত্রীর তরফে প্রকাশ - দুর্গাপুজো পরিক্রমা ২০২৬


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে ও পরিবহন দফতরের ব্যবস্থাপনাতে বৃহস্পতিবার গাইড প্রকাশ করা হয়েছে। এদিন পুজো পরিক্রমা ২০২৬ নিয়ে একগুচ্ছ কর্মসূচি জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন - ঐতিহ্য ও বনেদিয়ানার মেল বন্ধন এবং পরম্পরা বজায় রাখতে তৎপর রাজ্য সরকার। সাবেকি বনেদি বাড়ির পুজো পরিক্রমা (উত্তর থেকে দক্ষিণ) এবং বারাসত থেকে উত্তর কলকাতা মধ্যে চলবে ভলভো এসি বাস। বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমার পাশাপাশি থাকছে শহরতলি থেকে ও উপযুক্ত ব্যবস্থা। এ সি ট্রামে ও পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। জলপথেও উত্তর কলকাতার বিশিষ্ট ও নামী এবং দামী পুজো ঘুরে দেখার জন্য নানা পরিষেবা থাকছে। রাতের দিকেও নাইট সার্ভিস থাকবে সেকথাও জানানো হয়েছে । পঞ্চমীর দিন থে কেই বিশেষ বাস পরিষেবা মিলবে - পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande