অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় অভিযুক্তের চার বছরের কারাদণ্ড
কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় অভিযুক্তকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত অভিযুক্ত মহম্মদ আলম
आरोपित एमडी आलम


जांच अधिकारी उपनिरीक्षक अविषेक लामा


কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় অভিযুক্তকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত অভিযুক্ত মহম্মদ আলমকে দোষী সাব্যস্ত করে। আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ জুলাই পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানা এলাকায় মহম্মদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিল। বাড়ি তল্লাশির সময় পাঁচটি ৭ এমএম দেশি পিস্তল, তিনটি পাইপ গান, পাঁচটি ম্যাগাজিন এবং ১৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল।

মামলার তদন্ত শেষে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী আধিকারিক সাব-ইনস্পেক্টর অভিষেক লামা সংশ্লিষ্ট আদালতে চার্জশিট পেশ করেন। ইসলামপুর আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মুখতার এই মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন।

অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিস্তার রোধ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের তদন্ত এবং অভিযুক্তের সাজা নিশ্চিত করার এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ




 

 rajesh pande