(আপডেট) 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
মুর্শিদাবাদ, ২৪ সেপ্টেম্বর (হি স): রেজিনগর থানার সামনে বৃহস্পতিবার ফের ধরনায় বসলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ৬ অক্টোবর উপনির্বাচন। তার আগে তাঁর দলের নেতাকর্মীদের ধরপাকড় ও হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ।
(আপডেট) 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের


মুর্শিদাবাদ, ২৪ সেপ্টেম্বর (হি স): রেজিনগর থানার সামনে বৃহস্পতিবার ফের ধরনায় বসলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

৬ অক্টোবর উপনির্বাচন। তার আগে তাঁর দলের নেতাকর্মীদের ধরপাকড় ও হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। পুলিশি হুমকি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে ধরনা চলবে বলে জানিয়েছেন তিনি।

ভোট লুট করে জেতার চেষ্টা করা হচ্ছেও বলে দাবি করেছেন হুমায়ুন। জীবন দিয়েও ভোট লুট আটকাবেন বলে জানিয়েছেন তিনি।

ছাব্বিশের নির্বাচনে হুমায়ুন নওদা ও রেজিনগর আসেন দাঁড়িয়ে জেতেন। রেজিনগর আসন ছেড়ে দেন। সেখানে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করেছেন। কিন্তু যত কাণ্ড রেজিনগরেই! মমতা তৃণমূলের প্রার্থী লড়বেন কি লড়বেন না সেই 'নাটকে'র পর আম জনতা উন্নয়ন পার্টির 'সমস্যা' শুরু হয়েছে।

বিভিন্ন অভিযোগে হুমায়ুনের দলের একের পর নেতা গ্রেফতার হচ্ছেন। নওদার বিধায়কের দাবি, তাঁর দলের একাধিক ব্লক ও রাজ্য স্তরের নেতা-কর্মীকে পুরনো ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande