পালঘরে টিনা রাবার কোম্পানির দেওয়াল ধসে মৃত ৩ শ্রমিক
মুম্বই, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াডা এলাকায় অবস্থিত টিনা রাবার কোম্পানিতে দেওয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় কেশব ভালকু গুনগুনা (৫৫), মীরা জানু গাওলি (৬০)
পালঘরে টিনা রাবার কোম্পানির দেওয়াল ধসে মৃত ৩ শ্রমিক


মুম্বই, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াডা এলাকায় অবস্থিত টিনা রাবার কোম্পানিতে দেওয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

মৃতদের পরিচয় কেশব ভালকু গুনগুনা (৫৫), মীরা জানু গাওলি (৬০) এবং রঞ্জনা দিলীপ কোম্ব (৩৫) হিসেবে জানা গেছে। তিনজনই পালঘর জেলার বিক্রমগড় ও ওয়াডা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজ চলাকালীন আচমকাই একটি দেওয়াল ভেঙে পড়ে। দেওয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ওয়াডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত শুরু করেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, সংস্থাটিকে ঘিরে আগে থেকেই চলা দূষণ সংক্রান্ত অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande