বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শিলিগুড়ির শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের
শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উৎসবের মুখে টানা দুই মাসের বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে কার্যনির্বাহী আধিকারিকের দফতরে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজন
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শিলিগুড়ির শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের


শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উৎসবের মুখে টানা দুই মাসের বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকারা। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে কার্যনির্বাহী আধিকারিকের দফতরে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয় মহকুমা পরিষদ চত্বরে। আধিকারিকের সঙ্গে বাদানুবাদে জড়ান বিক্ষোভকারীরা।

অভিযোগ, মহকুমা পরিষদের অধীনে থাকা প্রায় ২৫০টি শিশু শিক্ষা কেন্দ্রের ৮০০-রও বেশি সহায়ক, সহায়িকারা গত দুই মাস ধরে কোনও বেতন পাচ্ছেন না। এর আগেও একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। প্রতিবারই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি সহায়িকাদের। বকেয়া বেতন মেটানোর দাবিতে সরব হয়ে এদিন সহায়িকারা স্পষ্ট জানান, বকেয়া বেতন দ্রুত প্রদান করা না হলে আগামীতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande