বৃহস্পতিবার দুপুরে আচমকাই টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণি দেখা গেল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকায়
ঝাড়্গ্রাম, ২৪ সেপ্টেম্বর ( হি.স.): বৃহস্পতিবার দুপুরে আচমকাই টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণি দেখা গেল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকায়। প্রবল বেগে ঘূর্ণি এগিয়ে যাওয়ার সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আচমকা এমন দৃশ্য দেখে আতঙ্
বৃহস্পতিবার দুপুরে আচমকাই টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণি দেখা গেল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকায়


ঝাড়্গ্রাম, ২৪ সেপ্টেম্বর ( হি.স.): বৃহস্পতিবার দুপুরে আচমকাই টর্নেডোর মতো শক্তিশালী ঘূর্ণি দেখা গেল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকায়। প্রবল বেগে ঘূর্ণি এগিয়ে যাওয়ার সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আচমকা এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বৃষ্টির মধ্যেই দুপুরের দিকে সাঁকরাইলের ওই তিন এলাকায় আচমকা ঝোড়ো হাওয়া শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই ফাঁকা জায়গার উপর দিয়ে টর্নেডোর মতো একটি ঘূর্ণি দ্রুত এগিয়ে যেতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মুহূর্তের জন্য ওই ঘূর্ণির দাপটে এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘূর্ণির প্রভাবে কয়েকটি পুরনো গাছ ভেঙে পড়ে। তবে বাড়িঘর বা অন্য কোনও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। বড় কোনও দুর্ঘটনাও ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদিকে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এর জেরে ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে। ফলে গাছের নীচে বা দুর্বল বাড়িতে না থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাঁকরাইলে আচমকা ঘূর্ণির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না থাকায় কিছুটা স্বস্তি রয়েছে এলাকায়।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande