পুজো পোর্টাল ও পুজোর আগে এলাকার বিভিন্ন পুজো কমিটির প্রস্তুতি ও সমস্যার খোঁজ নিতে বৈঠক করলেন বিনপুর বিধানসভার বিধায়ক চিকিৎসক প্রণত টুডু
ঝাড়্গ্রাম, ২৪ সেপ্টেম্বর ( হি.স.): পুজো পোর্টাল ও পুজোর আগে এলাকার বিভিন্ন পুজো কমিটির প্রস্তুতি ও সমস্যার খোঁজ নিতে বৈঠক করলেন বিনপুর বিধানসভার বিধায়ক চিকিৎসক প্রণত টুডু। বৃহস্পতিবার বিনপুর বিধানসভার জামবনি ও বিনপুর-২ ব্লকের পুজো কমিটিগুলিকে নিয়ে
পুজো পোর্টাল ও পুজোর আগে এলাকার বিভিন্ন পুজো কমিটির প্রস্তুতি ও সমস্যার খোঁজ নিতে বৈঠক করলেন বিনপুর বিধানসভার বিধায়ক চিকিৎসক প্রণত টুডু


ঝাড়্গ্রাম, ২৪ সেপ্টেম্বর ( হি.স.): পুজো পোর্টাল ও পুজোর আগে এলাকার বিভিন্ন পুজো কমিটির প্রস্তুতি ও সমস্যার খোঁজ নিতে বৈঠক করলেন বিনপুর বিধানসভার বিধায়ক চিকিৎসক প্রণত টুডু। বৃহস্পতিবার বিনপুর বিধানসভার জামবনি ও বিনপুর-২ ব্লকের পুজো কমিটিগুলিকে নিয়ে বেলপাহাড়ী ও জামবনি বিডিও অফিসে এই বৈঠক করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও শামিম বিশ্বাস, দুই ব্লকের বিডিও ও এলাকার বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত পূজো পোর্টাল নিয়ে আলোচনা করা হয়। সমস্ত পুজো কমিটি গুলি যাতে পোর্টালের মাধ্যমে আবেদন করেন তার আবেদন জানান। কিভাবে আবেদন করবেন সেবিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করেন। পাশাপাশি কোন কোন এলাকায় পুজো হচ্ছে, পুজোর প্রস্তুতি কতটা এগিয়েছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না তা নিয়ে আলোচনা করা হয়। কোনও পুজো কমিটি সমস্যার মুখে পড়লে সেই সমস্যা কী ধরনের এবং কীভাবে তার সমাধান করা যায়, তা নিয়েও আলোচনা করেন বিধায়ক। পাশাপাশি পুজো উপলক্ষে কমিটিগুলি কী কী অনুষ্ঠান আয়োজন করছে, সাংস্কৃতিক কর্মসূচি বা অন্যান্য আয়োজনের পরিকল্পনা কী রয়েছে, সে বিষয়েও খোঁজ নেন তিনি।পুজোর দিনগুলিতে যাতে কোথাও কোনও সমস্যা না হয়, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজো দেখতে যেতে পারেন এবং পুজো কমিটিগুলিও যাতে সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে পারে, সে বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন বিধায়ক। বিধায়ক প্রণত টুডু বলেন, “ পুজো পোর্টাল নিয়ে কমিটি গুলির সাথে আলোচনা করা হয়। এছাড়াও পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে যাতে কোনও সমস্যা না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। কোথায় কোথায় পুজো হচ্ছে, কমিটিগুলির কী সমস্যা রয়েছে এবং কী ধরনের অনুষ্ঠান করা হচ্ছে, সে বিষয়ে জানতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছি। কোথাও কোনও সমস্যা থাকলে তা প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে। সকলের সহযোগিতায় যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পুজো হয়, সেটাই চাই।” বৈঠকে পুজো কমিটিগুলির পক্ষ থেকেও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পুজোর সময় নিরাপত্তা, পরিষেবা এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিধায়ক জানান, পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande