প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবসে স্মরণ অনুষ্ঠান রানাঘাটে
নদিয়া, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম উজ্জ্বল নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। তাঁর আত্মবলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার রানাঘাট কথাশিল্পের উদ্যোগে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হল দে চৌধুরি পাড়
নদীয়া জেলার রানাঘাটে ও প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণ


নদিয়া, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম উজ্জ্বল নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। তাঁর আত্মবলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার রানাঘাট কথাশিল্পের উদ্যোগে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হল দে চৌধুরি পাড়ার অনুশীলন কক্ষে।

বৃহস্পতিবার স্মরণ অনুষ্ঠানে মূলতঃ প্রীতিলতার জীবন, তাঁর শিক্ষাজীবন, বিপ্লবী কর্মকাণ্ড এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগের নানা দিক নিয়ে আলোচনা করেছেন কথাশিল্পের পরিচালক পীতম ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে আসে প্রীতিলতার সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের কাহিনী।

এদিনের অনুষ্ঠানে কথাশিল্প সংস্থার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রীতিলতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করে। পরিশেষে, আবেগঘন পরিবেশে বিপ্লবী নারী শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande