
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি. স.): ভারতীয় রেল ভাদোদরা বিভাগের আলকাপুরিতে ১৬৬.৫ কোটি টাকা ব্যয়ে একটি চার-লেনের রোড ওভারব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে। রেল এবং রাজ্য সরকার এই প্রকল্পের খরচ সমানভাবে বহন করবে। নতুন এই আরওবি -টি বর্তমান আলকাপুরি রোড আন্ডার ব্রিজ (আরইউবি)-এর পরিবর্তে অতিরিক্ত এবং উন্নত সড়ক সংযোগ প্রদান করবে। রেল মন্ত্রকের মতে, উভয় পক্ষই প্রায় ৮৩.২৭৬৯ কোটি টাকা করে ব্যয়ভার বহন করবে। এই আরওবি-টি ভাদোদরা রেল স্টেশনের আশেপাশের সড়ক যানজট কমাবে এবং আলকাপুরি ও কালাঘোড়া এলাকার মধ্যে সংযোগ আরও শক্তিশালী করবে।
বর্তমান আরওবি -টি প্রায় তিন মিটার উঁচু হওয়ায় ভারী যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। বর্ষাকালে এটিতে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।
রেলওয়ের মতে, এই এলাকায় ব্যস্ততম সময়ে যান চলাচল প্রতি ঘণ্টায় ১,৬০০ পিসিইউ ছাড়িয়ে যায় এবং এখানে অসংখ্য সড়ক দুর্ঘটনার স্থান ও পথচারীদের জন্য অপর্যাপ্ত সুবিধা রয়েছে। ফলস্বরূপ, বর্তমান এবং ভবিষ্যতের যান চলাচল চাহিদা মেটাতে বিদ্যমান আরইউবি আর যথেষ্ট নয়।
চার-লেনের, গ্রেড-সেপারেটেড আরইউবি রেল চলাচলে কোনো প্রভাব না ফেলেই উন্নত সড়ক পারাপারের সুবিধা প্রদান করবে। এটি ভাদোদারা রেলওয়ে স্টেশন, জিএসআরটিসি বাস স্টেশন এবং প্রস্তাবিত হাই-স্পিড রেল স্টেশনের সঙ্গে সংযোগও উন্নত করবে।
রেলওয়ে জানিয়েছে যে, এই প্রকল্পটি ভাদোদারা রেলওয়ে স্টেশনের আশেপাশের সড়ক যোগাযোগকে শক্তিশালী করবে এবং বিদ্যমান আরইউবি -এর ধারণক্ষমতা ও কার্যকারিতার সীমাবদ্ধতাগুলো দূর করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন