লাভ অ্যান্ড ওয়ার-এর প্রথম লুক প্রকাশ পেল
মুম্বই, ২৪ সেপ্টেম্বর (হি. স.): সঞ্জয় লীলা ভানসালির বহু প্রতীক্ষিত সিনেমা লাভ অ্যান্ড ওয়ার নিয়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমাটির মুক্তি এখনও বেশ কিছুদিন দূরে, কিন্তু প্রযোজকরা রণবীর কাপুরের প্রথম আনুষ্ঠানিক ঝলক প্রকাশ করে উত্তেজনা আর
লাভ অ্যান্ড ওয়ার-এর প্রথম লুক প্রকাশ পেল


মুম্বই, ২৪ সেপ্টেম্বর (হি. স.): সঞ্জয় লীলা ভানসালির বহু প্রতীক্ষিত সিনেমা লাভ অ্যান্ড ওয়ার নিয়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমাটির মুক্তি এখনও বেশ কিছুদিন দূরে, কিন্তু প্রযোজকরা রণবীর কাপুরের প্রথম আনুষ্ঠানিক ঝলক প্রকাশ করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন। ভানসালি প্রোডাকশনস সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার শেয়ার করেছে, যেখানে রণবীরকে একটি ভিন্ন এবং বেশ গম্ভীর লুকে দেখা যাচ্ছে।

পোস্টারটিতে রণবীরকে একটি গাড়ি চালাতে দেখা যাচ্ছে। তার একটি হাত মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত, আর তার মুখে রাগ ও উত্তেজনা স্পষ্ট। এই ঝলকে অভিনেতার চরিত্রটিকে যুদ্ধের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। অ্যানিমেল-এর পর রণবীরকে আবারও এমন রক্তাক্ত এবং আক্রমণাত্মক অবতারে দেখা গেল। প্রযোজকরা পোস্টারটির ক্যাপশন দিয়েছেন, সেই স্ট্যাটাস, সেই ঈশ্বর, সেই আবেগ!

লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটিতে রণবীর কাপুরের পাশাপাশি আলিয়া ভাট এবং ভিকি কৌশলও অভিনয় করেছেন। সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত এই সিনেমাটি যুদ্ধ ও প্রেমের প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাকশন-ড্রামা। সিনেমাটি ২০২৭ সালের ২১জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande